Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Murder case of Amdanga panchayat Pradhan : আমডাঙার পঞ্চায়েত প্রধান খুন! গ্রেফতার এক

Murder case of Amdanga panchayat Pradhanl (Symbolic  Picture)
Murder case of Amdanga panchayat Pradhanl (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার সন্ধ্যায় হাটের মাঝে বোমা মেরে খুন করা হয় পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলকে। এরপর পালিয়ে যায় দুষ্কৃতীরা। রাতভর তল্লাশির পর উত্তর ২৪ পরগনার জেলা পুলিশ আমডাঙার খুড়িগাছি এলাকা থেকে আনোয়ার হোসেন মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি বোদাই পঞ্চায়েত এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, এই খুনের ঘটনায় প্রথম থেকেই উঠে আসছিল গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব। আমডাঙা ও বোদাই পঞ্চায়েতের মধ্যে কামদেবপুর হাটের দখলদারি নিয়ে যে দ্বন্দ্ব ছিল বলে অভিযোগ, তার জেরেই এই খুন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। আর প্রথম গ্রেফতারির পর জানা গিয়েছে, ধৃত ব্যক্তি বোদাই পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তাই সেই তত্ত্বই আরও প্রকট হয়েছে বলে জানা যাচ্ছে।

এদিকে, খুনের ঘটনার জেরে সকাল থেকে থমথমে এলাকা। কামদেবপুর হাট বন্ধই থাকে শুক্রবার, তবে যেটুকু মানুষের আনাগোনা হয়, সেটাও হয়নি এদিন। সবার মুখেই আতঙ্কের ছাপ। ভর সন্ধ্যায় যখন হাট প্রচুর মানুষের আনাগোনা ছিল, তার মধ্যেই খুন করা হয়েছে ওই তৃণমূল নেতাকে।

প্রধানকে লক্ষ্য করেই বোমা ছোড়া হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। রূপচাঁদের ঠিক বুকের কাছেই লাগে বোমা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। মাত্র তিন মাস আগে আমডাঙা পঞ্চায়েতের প্রধান হিসেবে শপথ নিয়েছিলেন তিনি।

You might also like!