Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

1 month ago

Abhishek Banerjee:বিঘার পর বিঘা সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ, ফের তদন্তের কেন্দ্রে অভিষেক

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সরকারি জমি থেকে মাটি কেটে বেআইনিভাবে বিক্রির অভিযোগে আরও চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ-সহ ৩০ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় এবার পুলিশকে তদন্তের নির্দেশ দিল আদালত। অভিযোগ, নদিয়া, মুর্শিদাবাদ-সহ বিস্তীর্ণ এলাকায় সরকারি জমি থেকে মাটি কেটে বেআইনিভাবে বিক্রি করা হয়েছে। এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও অভিযোগ করা হয়েছে। মামলায় নাম রয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান শেখ, কালীগঞ্জের তৃণমূল বিধায়ক আলিফা আহমেদ-সহ একাধিক তৃণমূল নেতা ও নেত্রীর। আদালতের এই নির্দেশের পর মামলাটি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

কালীগঞ্জের বাসিন্দা বাপন ঘোষ গত ১৫ জুলাই কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে একটি মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ, ২০১৬ সাল থেকে নদিয়ার কালীগঞ্জ ব্লক-সহ নদিয়া ও মুর্শিদাবাদের শক্তিপুর এলাকার বিস্তীর্ণ সরকারি ও ভেস্টেড জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে নিয়ে গিয়ে বিক্রি করা হয়েছে। অভিযোগকারী তাঁর অভিযোগে, প্রায় ৩৩ হাজার বিঘা জমির কথা উল্লেখ করা হয়েছে। এরমাধ্যমে বিপুল পরিমাণ অর্থ তোলা হয়েছে বলে অভিযোগ বাপনবাবু। এখানেই শেষ নয়, সরকারি জমির পাশাপাশি ওই সমস্ত এলাকায় থাকা গাছও কেটে ফেলার অভিযোগ রয়েছে। এর ফলে পরিবেশের ক্ষতি এবং সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে বলে মামলাকারীর অভিযোগ। এই বিষয়ে পুলিশ, বন দপ্তর-সহ একাধিক জায়গাতে জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি বাপন ঘোষের। উলটে তাঁকে হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ।

যদিও রাজ্যে পালাবদলের পর ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ মোট ৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানির পর বুধবার আদালতের বিচারক তরুণ কুমার মণ্ডল পুলিশকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করার নির্দেশ দেন। মামলাকারী পক্ষের আইনজীবী শীর্ষেন্দু দাসের বক্তব্য, আদালতে অভিযোগগুলি তুলে ধরা হয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মামলাকারী বাপন ঘোষও আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে সরকারি জমি ও পরিবেশ রক্ষার দাবিতে তাঁরা অভিযোগ জানিয়ে আসছিলেন।

You might also like!