West Bengal

3 years ago

North 24 Parganas: টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে

BJP
BJP

 

উত্তর ২৪ পরগণা, ১৪ জানুয়ারি : বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার বিরুদ্ধে ২-২.৫ লক্ষ টাকা করে নিয়ে পেট্রাপোলের সেন্ট্রাল পার্কিংয়ে ১৭ জনকে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সরব হলেন বাগদার বিধায়ক তথা বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস। দ্রুত ছড়িয়ে পড়েছে অশোকের সঙ্গে ফোনে কথোপকথনের অডিও।

গোপালনগর বাজারে তৃণমূল কংগ্রেসের পথসভা থেকে বাগদার বিধায়ক তথা বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, অপদার্থ সমাজবিরোধী বিধায়ক পেয়েছেন আপনারা। পেট্রোপোলের সেন্ট্রাল পার্কিংয়ে ১৭ জনকে দুই আড়াই লক্ষ টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন বিজেপি বিধায়ক। নিজের শ্যালক ও বোনকে চাকরি দিয়েছেন বলে অভিযোগ করে বিশ্বজিৎ বলেন, আগামীতে গোপালনগরে গিয়ে কুরুচিকর কথা বললে, সাধারণ মানুষ ঝাঁটাপেটা করলে তৃণমূল কংগ্রেসের কিছু করার থাকবে না।

টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রসঙ্গে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া বলেন, বিশ্বজিৎ দাসকে আমি চ্যালেঞ্জ করছি আমি টাকার বিনিময়ে চাকরি দিয়েছি প্রমাণ করতে পারলে আমি বিধায়ক পথ ছেড়ে দেব। উনি না প্রমাণ করতে পারলে উনি বিধায়ক পদ ছেড়ে দেবেন তো ? অশোক কীর্তনীয়ার বোন এবং শ্যালক চাকরি পেয়েছেন কিনা সে বিষয়ে তিনি সাংবাদিকের কাছে সরাসরি মুখ খুলতে চাননি। বিশ্বজিৎ দাস বলেন আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন্য। অডিও প্রকাশিত হলেই সত্য জানা যাবে।

You might also like!