West Bengal

3 years ago

Alipurduar : চিলাপাতা উৎসবকে কেন্দ্র করে সেজে উঠছে আলিপুরদুয়ার, বুকিং বাড়ায় আশাবাদী ব্যবসায়ীরা

Chilapata festival
Chilapata festival

 

আলিপুরদুয়ার, ১০ ফেব্রুয়ারি : চিলাপাতা উৎসবকে কেন্দ্র করে সেজে উঠছে আলিপুরদুয়ার। জেলার ১ নম্বর ব্লকের চিলাপাতা মোড়ে শালবাগানে চলছে এবছরের চিলাপাতা উৎসবের প্রস্তুতি। শনিবার দুপুরে হবে উৎসবের উদ্বোধন, উৎসব চলবে রবিবারও।তৃতীয় বর্ষ চিলাপাতা উৎসব হবে বিগত দুবছরের থেকে আরও বেশি জমকালো। উৎসব নিয়ে উদ্যোক্তারা যেমন উৎসাহী, সেটার প্রভাব নজরে আসছে এলাকার পর্যটন ব্যবসাতেও। উৎসবের দু’দিন বেশ ভালো বুকিং রয়েছে পর্যটকদের।

এলাকার পর্যটন ব্যবসায়ীরা জানাচ্ছেন, চিলাপাতয় পর্যটকদের সব থেকে বেশি ভিড় হয় দুর্গাপুজোর ছুটিতে এবং ডিসেম্বর জানুয়ারি মাসে। অন্য সময় গুলোয় তেমন ভিড় নজরে আসেন। অন্যদিকে জানুয়ারি মাস শেষ হলে পর্যটকদের বুকিং কমতে থাকে। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারি মাসে উৎসব করে, এই সময়ও এলাকার পর্যটন ব্যবস্থা ধরে রাখতেই এই উদ্যোগ নিয়েছিল ইকো ট্যুরিজম সোসাইটি। উৎসবের তৃতীয় বছরে এসে সেটা অনেকটাই সফল হওয়ার পথে বলে মনে করছেন তাঁরা।

এবিষয়ে চিলাপাতা ইকো ট্যুরিজম সোসাইটির সভাপতি গণেশ চন্দ্র শার বক্তব্য, ‘সব লজেই মোটামুটি বুকিং রয়েছে। দূরের কয়েকজন পর্যটকরা আবার ট্রেনের টিকিট নিশ্চিত না হওয়ার জন্য আসতে পারছেন না। আমাদের সঙ্গে অনেকেই যোগাযোগ করেছেন। উৎসবের দিন কিছু ফ্লাইং পর্যটকও আসবে বলে আমরা আশাবাদী।’

পর্যটকরা যেন নিরাশ হয়ে না ফিরে যান সেই ব্যবস্থাও করছে উৎসবের উদ্যোক্তারা। স্থানীয় বিভিন্ন শিল্পীদের সঙ্গে বোলপুরের বাউল শিল্পী এবং ব্যান্ডও অনুষ্ঠান করবে উৎসবে। অন্যদিকে এবছরই প্রথম রাভা, মেচ, আদিবাসীর মত বিভিন্ন জনজাতির বিভিন্ন খাওয়ার স্টল পাওয়া যাবে উৎসবে।

You might also like!