West Bengal

3 years ago

Bhangor : পুলিশ দেখতেই চম্পট দিল দুষ্কৃতীরা, ভাঙড়ে ফের উদ্ধার বোমা

Again bomb recovered in bhangor
Again bomb recovered in bhangor

 

ভাঙড়, ২২ ফেব্রুয়ারি : দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আবারও উদ্ধার হল বোমা। বস্তা ভর্তি বোমা উদ্ধার করল কাশিপুর থানার পুলিশ। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই ভাঙড়ে উদ্ধার হচ্ছে বোমা এবং বন্দুক। মঙ্গলবার গভীর রাতে কাশিপুর থানা পুলিশ খবর পায় বানিয়ারা গ্রামে একদল দুষ্কৃতী বোমা মজুত করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বানিয়ারা খালপাড়ে হানা দেয় পুলিশ কর্মীরা।

পুলিশের গাড়ি দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তারপরেই পুলিশকর্মীরা বানিয়ারা খালপাড় থেকে বস্তা ভর্তি বোমা উদ্ধার করে। কে বা কারা এই বোমা মজুত করছিল তার তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ কর্মীরা। বুধবার বোম্ব স্কোয়াডের টিম এসে এই বোমা গুলি নিষ্ক্রিয় করবে বলে পুলিশ সূত্রে খবর।


You might also like!