West Bengal

3 years ago

Pashkura : পাঁশকুড়ায় ব্যবসায়ীকে পিটিয়ে খুনের পর আত্মসমর্পণ অভিযুক্তের

Accused surrenders after beating businessman death Panshkura
Accused surrenders after beating businessman death Panshkura

 

পাঁশকুড়া, ১২ ফেব্রুয়ারি : ব্যবসায়ীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। ফুলের বস্তা নিয়ে ঝামেলার জেরে ব্যবসায়ীকে পিটিয়ে খুনের পর আত্মসমর্পণ করে অভিযুক্ত। শনিবার গভীর রাতের এই ঘটনায় রবিবার সকাল থেকে উত্তেজনা রয়েছে এলাকায়। বসেছে পুলিশ পিকেট।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁশকুড়ার কেশাপাট বাজারের দোকান থেকে প্রতিদিনই গভীর রাতে বাড়ি ফেরেন অনুপ মণ্ডল নামে ওই ব্যবসায়ী। প্রতিদিনের মতো শনিবারও রাত বারোটা নাগাদ বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার সময় কেশাপাট এলাকার বাসিন্দা রঘুনাথ চক্রবর্তীর সঙ্গে তাঁর ঝামেলা হয়েছিল। রাস্তার ওপর ফুলের প্যাকেট রাখা হয়েছিল। সেই প্যাকেট সরাতে বলাতেই অশান্তি। তাই নিয়ে কথা কাটাকাটি হয়। তারপরেই রঘুনাথ চক্রবর্তীর ছেলে সুরজিৎ চক্রবর্তী গতকাল রাতে রাস্তার মোড়ে লুকিয়ে ছিলেন। অনুপ যখন বাড়ি ফিরছিলেন, তখন সুরজিত তার উপর বাঁশ দিয়ে পিছন থেকে হামলা চালায়। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন অনুপ মণ্ডল। তাঁর মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

এদিকে, শনিবার রাতেই প্রাণভয়ে পাঁশকুড়া থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত সুরজিৎ চক্রবর্তী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাঁশকুড়া থানার পুলিশ। এলাকা থেকে রক্তের নমুনা সংগ্রহ করে। দেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই নিয়ে রবিবার সকাল থেকে উত্তেজনা রয়েছে এলাকায়। বসেছে পুলিশ পিকেট।


You might also like!