West Bengal

3 years ago

Accident on National Highway No. 31: ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত ১, আহত ১

Accident on National Highway No. 31, 1 dead, 1 injured
Accident on National Highway No. 31, 1 dead, 1 injured

 

কিশনগঞ্জ, ১৩ এপ্রিল: জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। আহত হলেন আরও একজন। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে পূর্ণিয়ার গোলাপবাগ জিরো মাইলের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, দুই বাইক আরোহী সম্পর্কে ভায়রাভাই সঞ্জয় রাম ও গোপাল রাম। কালীগঞ্জ বেলউড়ির বাসিন্দা তাঁরা।

এদিন দু’জন সবজি বোঝাই করে বাইকে করে খুশকিবাগের হাটে বিক্রি করতে যাচ্ছিলেন। পথে উলটোদিক থেকে আসা ভুট্টা বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনস্থলেই মৃত্যু হয় সঞ্জয় রামের। গোপাল রামকে আহত অবস্থায় পূর্ণিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে ট্রাক্টর চালক পলাতক। ঘটনার প্রতিবাদে এদিন স্থানীয়রা প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ ও বিক্ষোভে শামিল হন। পূর্ণিয়া সদর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পূর্ণিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার আমীর জাভেদ জানান, ঘাতক ট্রাক্টর চালকের খোঁজ চলছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।


You might also like!