Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Abhishek Banerjee Boro Ma Mandir: আজ মঙ্গলবার বড়মা দর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee Boro Ma Mandir
Abhishek Banerjee Boro Ma Mandir

 

বারাকপুর  : কালীপুজোর রাতে নৈহাটির বড়মা দর্শনে ঢল নেমেছিল ভক্তদের। মঙ্গলবার পুজো দিতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটেয় মন্দিরে পৌঁছনোর কথা তাঁর।

জানা গিয়েছে, প্রথমেই ডায়মন্ড হারবারের সাংসদের পুজো দেবেন অরবিন্দ রোডে নবনির্মিত বড়মার মন্দির সংলগ্ন ১০০ বছর পুরনো ২২ ফুট উচ্চতার ঘন কৃষ্ণবর্ণের বড়মার প্রতিমায়। তার পর মন্দিরে প্রতিষ্ঠিত কষ্টিপাথরের বড়মার মূর্তিতেও পুজো দেওয়ার কথা তাঁর। সেইমতো পুলিশ প্রশাসন এবং মন্দির কমিটির তরফে শুরু হয়েছে জোড় তৎপরতা। স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী পার্থ ভৌমিক জানান, “মঙ্গলবার আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত জাগ্রত নৈহাটির বড়মার পুজো দিতে আসছেন।” প্রসঙ্গত, লক্ষ্মীপুজোর পরের দিন নৈহাটি রেল স্টেশন সংলগ্ন অরবিন্দ রোডে বড়মার নবনির্মিত মন্দিরের দারোদ্ঘাটনে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । সেদিন তিনি যেতে না পারলেও শুভেচ্ছাপত্র পাঠিয়েছিলেন। এবার সশরীরে যাচ্ছেন দলের জনপ্রিয় নেতা। স্বাভাবিকভাবেই সকলের উন্মাদনার পারদ তুঙ্গে।

You might also like!