West Bengal

3 years ago

West Bengal : আরাবুলের বাড়ির অদূরে মিলল প্রচুর বোমা, ভাঙড়ে নতুন করে উত্তেজনা

Bhangore
Bhangore

 

ভাঙড়, ২২ জানুয়ারি : গত কয়েক দিন ধরেই উত্তেজনার পারদ চড়ছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। এই আবহে রবিবার সকালে ভাঙড়ের উত্তর গাজিপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু বোমা। যেখান থেকে বোমা উদ্ধার করা হয়েছে তার কাছে বাড়ি তৃণমূল নেতা আরাবুল ইসলামের।

রবিবার উত্তর গাজিপুর এলাকার চাষজমিতে ব্যাগের ভিতরে বেশ কয়েকটি বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা খবর দেন পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকা ঘিরে ফেলে কাশীপুর থানার পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। ওই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

You might also like!