Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Basirhat News : বসিরহাটে মাছ ব্যাবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার

(Feature Image)Hanging deadbody
(Feature Image)Hanging deadbody

 

বসিরহাট, ২ ডিসেম্বর : উত্তর ২৪ পরগণার বসিরহাটের হাড়োয়া থানার গোপালপুর ১নং গ্রাম পঞ্চায়েতের লেবুতলা আবাদ গ্রামে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন মাছ ব্যবসায়ী। শনিবার পরিবারের সদস্যরা তাকে বাড়ির পাশের একটি গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পরিবার সূত্রে খবর, মৃতের নাম বাসুদেব মণ্ডল (৬২)। দীর্ঘদিন ধরে তিনি মেছো ভেড়ির ব্যবসা করতেন। জানা গিয়েছে, ব্যবসা চলাকালীন তাঁকে প্রচুর দেনার মুখে পড়তে হয়। এরপরই মানসিক অবসাদে ভুগতে শুরু করেন তিনি। এরপর শনিবার পরিবারের সদস্যরা তাকে বাড়ির পাশের একটি গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। দ্রুত তাঁকে দেহ উদ্ধার করে হাড়োয়া গ্রামাণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। গোটা ঘটনায় মৃতদেহটি ময়ননাতদন্ত শুরু হয়েছে। বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে বিষয়টি। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

You might also like!