Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

West Bengal Panchayat Elections 2023:ভোটের কাজে নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শিক্ষকদের একাংশ

Calcutta High Court.
Calcutta High Court.

 

কলকাতা, ২১ জুন : পঞ্চায়েত নির্বাচনে ভোটের কাজের নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শিক্ষা অনুরাগী ইউনাইটেড অ্যাসোসিয়েশন। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এই সংগঠনের ৮০০ সদস্য। পোলিং অফিসার হিসেবে থাকছেন তাঁরা।

তাঁদের দাবি, প্রত্যেকের নাম ও ফোন নম্বরের তালিকা ছড়িয়ে গিয়েছে। নিরাপত্তা হীনতায় ভুগছেন তাঁরা। রাজ্যের ৬১ হাজার বুথে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কি হবে ? প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন সংগঠনের সদস্যরা। প্রসঙ্গত, কেন্দ্রীয় বাহিনী না দিলে, ভোটের কাজে যেতে চাইছিলেন না শিক্ষকদেরই একাংশ। রাজ্য প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা আশ্বাস দিলেও, তাঁরা কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব ছিলেন। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি সুনিশ্চিত করার দাবি জানিয়ে কমিশনকে চিঠি লেখার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমেও রীতিমতো সরব হয়েছে শিক্ষক মহল। এবার সঠিক নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শিক্ষা অনুরাগী ইউনাইটেড অ্যাসোসিয়েশন।


You might also like!