West Bengal

3 years ago

Cooch Beha : গাঁজার প্যাকেটে মিলল গ্রেনেড, কোচবিহারে আদালতের মালখানাতেই তা নিষ্ক্রিয় করল সেনা

a-grenade-found-from-the-warehouse
a-grenade-found-from-the-warehouse

 

কোচবিহার, ১২ ফেব্রুয়ারি : গাঁজার প্যাকেট থেকে উদ্ধার হল গ্রেনেড। সেই গ্রেনেড নিষ্ক্রিয় করার জন্য রবিবার বিন্নাগুড়ি সেনাছাউনি থেকে এল সেনাবাহিনীর একটি দল। রবিবার এই ঘটনা ঘটেছে কোচবিহার জেলা আদালতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার আদালতের মালখানায় মজুত একটি গাঁজার প্যাকেটে থেকে ওই গ্রেনেড উদ্ধার হয়েছিল দিন কয়েক আগে। সেই গ্রেনেড রবিবার মালখানার মধ্যেই নিষ্ক্রিয় করা হয়।

কোচবিহার কোতয়ালি থানা সূত্রে জানা গিয়েছে, ৩ দিন আগে কোচবিহার জেলা আদালতের মালখানায় মজুত করা একটি গাঁজার প্যাকেট থেকে পাওয়া যায় গ্রেনেডটি। মালখানায় মজুত জিনিসপত্র সরাতে গিয়ে দেখতে পাওয়া যায় ওই গ্রেনেডটি। এর পর খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। কিন্তু বম্ব স্কোয়াড তা নিষ্ক্রিয় করতে পারেনি। কারণ ওই গ্রেনেডটি সেনাবাহিনীর। এর পর ওই বিস্ফোরক নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বিন্নাগুড়ি সেনা ছাউনিতে। সেখান থেকে রবিবার বিন্নাগুড়ি সিক্স ইঞ্জিনিয়ার ডিভিশনের ১০ জনের একটি দল পৌঁছয় কোচবিহার জেলা আদালতে। সেই দলটি এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে। সঙ্গে ছিল দমকল বিভাগও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদালতের মালখানায় ২৫ থেকে ৩০ বছর ধরে পড়ে থাকা গাঁজার বিভিন্ন প্যাকেটে তিনদিন আগে সেই গ্রেনেড লক্ষ্য করে পুলিশ। সেটি গ্রেনেড বুঝতে পেরে তাঁরা সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে খবর দেন। এরপর বিন্নাগুড়ি থেকে সেনার ১০-১৫ জন সদস্যের একটি দল এসে আদালতের ওই ঘরেই উন্নত প্রযুক্তি ব্যবহার করে সেই বোমা নিষ্ক্রিয় করে। তাঁরা এতটাই নিখুঁতভাবে দক্ষতার সঙ্গে কাজ করেছে যে আদালতের কোনও ঘরের ক্ষতি হয়নি।


You might also like!