West Bengal

3 years ago

Bolpur : ফের বোমা উদ্ধার বীরভূমে, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

40 bomb again requied police from Margram
40 bomb again requied police from Margram

 

বোলপুর, ২৫ ফেব্রুয়ারি  : পঞ্চায়েত ভোটের আগে ফের বীরভূমে প্রচুর বোমা উদ্ধার। শাসকদল তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে দীর্ণ এই জেলায় বহুবার অনেক অস্ত্র ও বোমা উদ্ধার হয়েছে। এছাড়াও বিজেপি ও তৃণমূলের সংঘর্ষ এবং শাসকদলের দুই গোষ্ঠীর লড়াইয়ে প্রায় প্রতিদিনই উত্তপ্ত থাকে এই জেলা। বীরভূমের মাড়গ্রামের দ্বারকা নদীর পাড়ে ঘুটিঙ্গা ঘাটের কাছে বোমা গুলি উদ্ধার হয়। প্রায় ৪০ টি বোমা রয়েছে সেখানে। পুলিশ দিয়ে গোটা এলাকা ব্যারিকেড করে দেওয়া হয়েছে। পাশাপাশি খবর দেওয়া হয়েছে বম্বস্কোয়ার্ডে।

প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি মাড়গ্রামে দুই তৃনমুল কর্মীকে বোমা মেরে খুন করার অভিযোগ ওঠে। তারপর ওই খুনে অন্যতম অভিযুক্ত সুজাউদ্দিন আহমেদের বাগান বাড়ি থেকে ঝোলাভর্তি বোমা উদ্ধার হয়। এরপর গত ২১ ফেব্রুয়ারি ফের মাড়গ্রাম থেকে উদ্ধার হয় দুটি ব্যারেল ভর্তি বোমা। আবার আজ বিপুল সংখ্যক বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


You might also like!