West Bengal

3 years ago

Alipurduar : পিকনিকে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ তারপর ?

Road Accident
Road Accident

 

আলিপুরদুয়ার, ৬ জানুয়ারি : পিকনিকে যাওয়ার পথে দুর্ঘটনা। যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন প্রায় ২০ জন। শুক্রবার সকাল সাড়ে নটা নাগাদ ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের উপর মাদারিহাট অশ্বিনীনগর-১ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে বাসের কন্ডাক্টর বিশ্বজিত সরকার ও যাত্রী শিখা বর্মনের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের আলিপুরদুয়ারে স্থানান্তরিত করা হয়েছে। বাসটি কামাখ্যাগুড়ি থেকে ফাগু যাচ্ছিল পিকনিক করতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে পুলিশ এই ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে।

You might also like!