Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Car Air Conditioning: গাড়িতে এসি কাজ করছে না ঠিকমতো? নিম্নলিখিত কৌশলগুলো কাজে আসবেই!

Car Air Conditioning
Car Air Conditioning

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এই গরমে তাপমাত্রা হয়ে উঠেছে অসহনীয় , আর গাড়িতে এসি চালালেও অনেক সময় কেবিন  ঠাণ্ডা হয়না । আপনার সঙ্গেও কি এমনটা ঘটছে? তবে জেনে নিন কিছু কার্যকরী টিপস । যা অতিরিক্ত গরমেও গাড়ি  ঠাণ্ডা রাখতে সাহায্য করবে ।

* গাড়িতে বসেই প্রথমে এসি চালু করবেননা । বরং গাড়িতে ঢুকে প্রথমেই গরম বাতাস দূর করুন । গাড়ির দরজা জানলা গুলো ৩-৪ বার খোলা-বন্ধ করুন । এর ফলে ভিতরের গরম বাতাস সহজেই বেরিয়ে যায় । 

*এসি চালু করার সঙ্গে সঙ্গে জানালাগুলো সামান্য খোলা রাখুন। এতে হালকা গরম বাতাস ওপরের দিক দিয়ে বেরিয়ে যাবে, এবং ঠান্ডা বাতাস সহজে ছড়াবে।

*সূর্যের আলো  সরাসরি গাড়ির ড্যাশবোর্ড ও আসনকে উত্তপ্ত করে ফেলে। তাই এগুলো তোয়ালে দিয়ে ঢেকে রাখলে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে।

*গাড়ি ঠান্ডা হয়ে গেলে AC থেকে ফ্যান মোডে পরিবর্তন করে দিন এর ফলে  জ্বালানি খরচও  কমবে এবং এসির ওপর চাপও কম পরবে ।

*ফিল্টার পরিষ্কার আছে কি না এবং গ্যাস লেভেল ঠিক আছে কি না—এসব প্রতি ৬ মাস অন্তর দেখে নেওয়া জরুরি।

উপরিউক্ত টিপস গুলি অনুসরণ করলে তীব্র গরমে আপনার গাড়ি আরও ভালো ভাবে ঠাণ্ডা হবে এবং  স্বস্তিও মিলবে ।  

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…