Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Constitutional Day: শীত অধিবেশন!তৈরি তৃণমূল এবং বিজেপি

Legislative Assembly in WB  (Symbolic Picture )
Legislative Assembly in WB (Symbolic Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২৮ নভেম্বর, বিধানসভায় সংবিধান দিবসের আলোচনাকে কেন্দ্র করে দ্বৈরথ হতে চলেছে বিজেপি বনাম তৃণমূল বিধায়কদের। 

সম্প্রতি বিধানসভার কার্যবিবরণীর বৈঠকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে সংবিধান দিবস নিয়ে আলোচনার জন্য একটি প্রস্তাব জমা দিয়েছে তৃণমূল পরিষদীয় দল। সেই প্রস্তাবের উপর আলোচনা হবে ২৮ নভেম্বর। সেই আলোচনায় কেন্দ্রীয় সরকারের সংবিধান বিরোধী কার্যকলাপগুলি তুলে ধরে আক্রমণ শানাবেন তৃণমূল বিধায়করা। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর কী ভাবে একের পর এক সংবিধান-বিরোধী কার্যকলাপ চলেছে তা-ও তুলে ধরা হবে। এই বিষয়ে বক্তৃতা করতে তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষের দফতর থেকে বেশ কয়েক জন বিধায়ককে তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার সংবিধান দিবস। তাই সেই দিনটিকে মাথায় রেখেই এই আলোচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

আর প্রস্তাব জমা পড়ার খবর বিজেপি পরিষদীয় দলের কানে পৌঁছতেই তারাও নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। যদিও নিজেদের রণকৌশল প্রসঙ্গে প্রকাশ্যে কিছু বলতে নারাজ বিজেপি পরিষদীয় দল। তাদের মুখ্য সচেতক মনোজ টিগ্গা জানিয়েছেন, পরিষদীয় দলে আলোচনা করে এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত হবে। 

অন্য দিকে, ২৮ তারিখ মঙ্গলবার অধিবেশন শুরুর আগে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকে বসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই মনে করা হচ্ছে ওই দিনই সংবিধান দিবস নিয়ে আলোচনায় কী ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে পাল্টা সমালোচনার মুখে ফেলা যায়, সেই বিষয়ে বিধায়কদের প্রয়োজনীয় নির্দেশ দেবেন নন্দীগ্রাম বিধায়ক।সূত্রের খবর, এই আলোচনায় বিরোধী দলনেতা ছাড়াও অংশ নিতে পারেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রমুখ। 

আগামী ২৯ নভেম্বর কলকাতার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে প্রকাশ্য জনসভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।আর ঠিক তার এক দিন আগে বিধানসভাতে শাহের আগমনের প্রতিফলন দেখাতে চায় বিজেপি বিধায়কেরা। তাই বিজেপি বিধায়কেরা ঠিক করেছেন, যে ভাষায় তৃণমূল বিধায়কেরা কেন্দ্রে সরকারকে আক্রমণ করবেন, সেই ভাষাতেই তাঁরাও পাল্টা রাজ্য সরকারকে জবাব দেবেন। দু’ঘণ্টার এই আলোচনাচক্রে সমানে সমানে লড়াই দিতে চান তারা। 

প্রস্তুতির বহর জানান দিচ্ছে শীতের আবহাওয়ায় বিধানসভার শীতকালীন অধিবেশন ঘিরে আগামী দিনে উষ্ণতার পারদ খানিক বাড়তে চলেছে। 

You might also like!