kolkata

2 years ago

Sonarpur: সোনারপুরে স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত স্বামী

Wife stabbed to death in Sonarpur, accused husband absconding
Wife stabbed to death in Sonarpur, accused husband absconding

 

সোনারপুর, ৩১ অক্টোবর: সাংসারিক বিবাদের জেরে স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার অন্তর্গত শীতলা এলাকায়। নিহতের নাম মালা বোস (২৭)। ঘটনায় অভিযুক্তের নাম সমীর মণ্ডল। ঘটনার পর থেকেই পলাতক সমীর। খবর পেয়ে রাতেই সোনারপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বিগত দু'আড়াই বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। গত কয়েক বছর ধরে মানসিক ও শারীরিক অত্যাচার সহ্য করেও স্বামীর ঘর ছাড়তে চায়নি মালা। যদিও, গত তিন মাস ধরে বাপের বাড়িতেই থাকছিলেন মালা। এর আগেও অ্যাসিড নিয়ে স্ত্রীর উপর হামলা চালাতে এসেছিল অভিযুক্ত। দু'দিন আগে ফোন করে স্ত্রীকে খুনের হুমকিও দিয়েছিল অভিযুক্ত। এরপরই সোমবার রাতে অফিস থেকে ফিরলে আচমকাই মালার উপর চড়াও হয় সমীর। ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কেটে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মালার। খবর পেয়ে পুলিশ এসে তদন্ত শুরু করেছে। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।

You might also like!