
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মহালয়া থেকেই উদ্বোধন হয়ে গিয়েছে বিভিন্ন পুজামণ্ডপ। এর পাশাপাশি প্যান্ডেল হপিংও শুরু করে ফেলেছেন কিছু মানুষ। অপরদিকে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় শেষ মুহূর্তের শপিংতো লেগেই রয়েছে। এর মধ্যে অফিস বা যেকোনো কাজের সূত্রে কলকাতার পথে বেড়িয়ে যানজটে নাকাল হবেন না তো আপনি। তাই কোথায় কোথায় যানজট? সে সমস্ত তথ্য নিয়ে হাজির আজকের ট্রাফিক আপডেট।
কলকাতা ট্রাফিক পুলিশের লালবাজার কন্ট্রোলরুম জানিয়েছে, এই মুহূর্তে শহরে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সোমবারের কলকাতায় বড় ধরনের কোনও মিছিল-মিটিং নেই বলেই জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। লালবাজার কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে সোমবার বিকেলে পার্কসার্কাস এলাকায় একটি ছোটো মিছিল রয়েছে। কিন্তু তাতে খুব বেশি জমায়েত হওয়ার সম্ভাবনা নেই।
