kolkata

2 years ago

Weather Forecast : বৃষ্টি বিরতির পর ফের তাপপ্রবাহের সম্ভাবনা এই জেলা গুলিতে

Weather Forecast of Bengal (Symbolic Picture)
Weather Forecast of Bengal (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কয়েকদিনের বৃষ্টিতে গরমের হাত থেকে কিছুতা স্বস্তি মিললেও, আজ থেকে আবার বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। হাওয়া অফিস বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা নতুন সপ্তাহে চড়তে শুরু করবে। এমনকী ৪০ ডিগ্রিতে পর্যন্ত পৌঁছে যাবে তাপমাত্রা। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ২৮ মে থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট কমতে শুরু করবে। দক্ষিণের কিছু জেলায় সোমবার পর্যন্ত ঝড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ ও হালকা বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।  ২৯ তারিখ অর্থাৎ সোমবার থেকে ফের চড়বে তাপমাত্রা।  

অপর দিকে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।   

রবিবার কলকাতা ও তার আশে পাশের এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতেপারে । বিকেলের দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা ও রয়েছে।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম এবং রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৬৯ শতাংশ।

রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এই জেলাগুলি হল- উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া।শুধু বৃষ্টিপাতই নয়, এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিনও কিছুটা এক থাকবে পরিস্থিতি। জেলায় জেলায় রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

You might also like!