kolkata

3 years ago

Weather Forecast : দিনে গরম ও রাতে স্বস্তি, দক্ষিণবঙ্গে আপাতত চলবে আবহাওয়া এই খামখেয়ালিপনা

Weather Forecast of WB (Symbolic Picture)
Weather Forecast of WB (Symbolic Picture)

 

কলকাতা, ২০ মে : দিনের বেলায় কখনও আংশিক মেঘলা আকাশ, কখনও আবার রোদের তেজ। অনুভূত হচ্ছে ঘর্মাক্ত গরমও, বিকেল গড়াতেই ঝড়-বৃষ্টি, সৌজন্যে রাতে অনুভূত হচ্ছে স্বস্তি। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গজুড়ে আপাতত চলবে আবহাওয়ার এই খামখেয়ালিপনা। ঝড়-বৃষ্টির সৌজন্যে কমছে তাপমাত্রাও, শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় আপাতত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হতে পারে বৃষ্টি। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।


You might also like!