Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Weather forecast of kolkata: ১৬ ও ১৭ সেপ্টেম্বর বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, ১৮-র পর ফের বদলাবে আবহাওয়া

Rain In Kolkata (File Picture)
Rain In Kolkata (File Picture)

 

কলকাতা, ১৫ সেপ্টেম্বর : একটানা না হলেও, আপাতত ক্ষেপে ক্ষেপে বৃষ্টির আভাস দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। আগামী ২৪ ঘন্টা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে। নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পড়েনি বঙ্গে, তবে জলীয়বাষ্পপূর্ণ বাতাসের প্রভাবেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। ১৬ সেপ্টেম্বর থেকে কমবে বৃষ্টি। ফের ১৮ থেকে ২০ সেপ্টেম্বর আবার বৃষ্টি বাড়বে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। কোথাও একটানা বৃষ্টি হবে না। ১৬ ও ১৭ সেপ্টেম্বর বৃষ্টি একটু কমবে। ১৮, ১৯ ও ২০ সেপ্টেম্বর বৃষ্টি ফের বাড়বে, একটু বেশি বৃষ্টি হবে ১৮ ও ২০ সেপ্টেম্বর। উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে, ১৮ সেপ্টেম্বর থেকে একটু বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবারও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ১৭ সেপ্টেম্বর অবধি তাপমাত্রা বাড়বে, ১৮ তারিখের পর তাপমাত্রা আবারও কমবে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

You might also like!