kolkata

2 years ago

Four years honours course : চলতি শিক্ষাবর্ষ থেকেই চালু হতে চলেছে চার বছরের স্নাতক পাঠক্রম রাজ্যে

Bratya Basu Education Minister of WB (File Pictuer )
Bratya Basu Education Minister of WB (File Pictuer )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ব্রাত্য বসুর দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে  জানানো হয়েছে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জাতীয় শিক্ষানীতি মেনে ৪ বছরের স্নাতক কোর্স চালু করা হচ্ছে। মূলত,তীয় স্তরে শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়েন সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 

জাতীয় শিক্ষানীতি মেনে দেশের বেশ কিছু রাজ্যে ইতিমধ্যে চার বছরের স্নাতক পাঠক্রম চালু হয়েছে। রাজ্যের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় এবং সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ও জাতীয় শিক্ষানীতি মেনে চার বছরের স্নাতক পাঠক্রম চালু করেছে। বাকি রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতেও চার বছরের স্নাতক পাঠক্রম চালু করা নিয়ে চিন্তাভাবনা চলছে। উদ্যোগী হয়েছে শিক্ষা দফতর। 

উল্লেখ্য, ব্রাত্য এই প্রসঙ্গে জানিয়েছিলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে কমিটি গঠন করা হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই নিয়ম কী ভাবে কার্যকর করা হতে পারে, তা নিয়ে সেই কমিটি মত দেবে। সেই মতো কমিটি গঠন করে রাজ্যের শিক্ষা দফতর। ৬ সদস্যের এই কমিটির প্রধান করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে। স্থির হয়, কমিটি রিপোর্ট দিলে তার ভিত্তিতে চার বছরের পাঠক্রম নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে। শিক্ষা দফতর জানিয়েছে, কমিটি জাতীয় শিক্ষানীতির ক্রেডিট ফ্রেমওয়ার্ক অনুসারে চার বছরের স্নাতক পাঠক্রম চালুর পক্ষেই মত দেয়। 

প্রসঙ্গত, এবার রাজ্যের সমস্ত কলেজে কেন্দ্রীয়ভাবে ভরতি করা হবে। কিন্তু সেই ওয়েবসাইটের ফ্রেমিং হয়েছিল তিনবছরের স্নাতক কোর্স অনুযায়ী। অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে ভরতি প্রক্রিয়া চালালে পড়ুয়াদের বিপাকে পড়তে হতে পারে, তাই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভরতি প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হল বলে জানিয়ে দিয়েছে দপ্তর। 

You might also like!