Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

UGC Team At Jadavpur University : যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে ইউজিসি প্রতিনিধিরা

UGC Team At Jadavpur University
UGC Team At Jadavpur University

 

কলকাতা, ৪ সেপ্টেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে এল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধিদল।

প্রথম বর্ষের এক নবাগত ছাত্রের মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উঠেছে। ওই ছাত্রের মৃত্যুতে তদন্ত যত এগিয়েছে ব়্যাগিংয়ের তত্ত্ব জোরালো হয়েছে। সোমবার ইউজিসি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খতিয়ে দেখছে। প্রতিনিধিদের যাওয়ার কথা হস্টেলেও। আবাসিকদের সঙ্গেও আলাদা করে কথা বলার সম্ভাবনা রয়েছে ইউজিসি-র প্রতিনিধিদের।

এদিন সকালে বিশ্ববিদ্যালয়ে পৌঁছয় ইউজিসি-র চার সদস্যের প্রতিনিধি দল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠক করছেন ইউজিসি প্রতিনিধিরা। খতিয়ে দেখছেন ব়্যাগিং সংক্রান্ত নিয়ম মানা হচ্ছে কি না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্টও চাইতে পারেন ইউজিসির প্রতিনিধিরা।

ক্যাম্পাসের সামগ্রিক অবস্থা, পরিস্থিতি, ঘটনার পরের পরিবেশ বুঝে দেখারও চেষ্টা করা হবে। সেই সঙ্গে ৪ সদস্যের প্রতিনিধি দল কয়েকদিন বিশ্ববিদ্যালয়ে থাকবে বলেও জানা গিয়েছে।

এ প্রসঙ্গে আগেই যাদবপুরের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছিলেন, ইউজিসি সোমবার আসবে বলে জানিয়েছে। সকালেই চলে আসার কথা। সম্ভবত আজই ওরা ফিরে যেতে পারবে না। ইউজিসির প্রতিনিধিরা প্রথমে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। তারপর কী করবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।


You might also like!