Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

Train service resumed: শিয়ালদহ দক্ষিণে ট্রেন পরিষেবা শুরু, ভোগান্তি বাড়ালো মেট্রো

Train service started in Sealdah South, Metro suffers
Train service started in Sealdah South, Metro suffers

 

কলকাতা, ২৭ মে: আশঙ্কা ছিলই, আর তাই হল! রেমাল-এর তাণ্ডবে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিঘ্নিত হল ট্রেন পরিষেবা। ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবাও। দুর্যোগের কারণে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল করেনি। তবে, প্রায় ১০ ঘন্টা বন্ধ থাকার।পর ৯টার পর থেকে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হয় শিয়ালদহ দক্ষিণ শাখায়।

রেমাল-দুর্যোগে ট্রেন লাইনের ওপর গাছ পড়ে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল, সোমবার সকাল ৯.১৯ মিনিটে প্রথম ক্যানিং লোকালের ঘোষণা হয়। রেল সূত্রে খবর, একাধিক জায়গায় লাইনের উপর গাছ পড়ে থাকায় তাই এই বিপত্তি। ট্রেনের পাশাপাশি মেট্রো পরিষেবাও ব্যাহত সকাল থেকে।

এমনিতেই ঝড়ের কারণে সোমবার সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। আগেই সেই ঘোষণা করেছিল রেল। যাইহোক, ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হয়েছে। এদিকে, সপ্তাহের প্রথম দিনে সকাল সকাল যাঁরা মেট্রোর ভরসায় বেরিয়েছিলেন, তাঁরাও ভোগান্তির মুখে পড়েন। কারণ মেট্রো পরিষেবাও ব্যাহত হয়েছে সোমবার সকালে। পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝের ট্র্যাকে জল ঢুকে পড়ে। ওই অংশের স্টেশনের একাংশ এবং পুরো ট্র্যাকটাই জলের তলায়। ফলে সোমবার সাতসকাল থেকেই ব্যাহত হয় মেট্রো পরিষেবা।

You might also like!