
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃষ্টিপাত যেন লেগেই রয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গে। এমতাবস্থায় শহরের যানজট এক বিরাট সমস্যা। কারণ এই বৃষ্টিতে যানবাহনের গতি যে শ্লথ হয়ে যাবে সেটাই স্বাভাবিক। এর ফলে শহরের রাস্তায় কাজের সূত্রে বেড়িয়ে নাকাল হতে হবে সাধারণ মানুষকে। তাই আগে ভাগে জেনে রাখা ভালো আজ কি বলছে লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।
লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা যাচ্ছে, আজ এখনও পর্যন্ত স্বাভাবিকই রয়েছে শহর কলকাতার যান চলাচল। কোথাও কোনও দুর্ঘটনার খবরও নেই। তবে আজ শহরের বুকে বেশকয়েকটি মিটিং মিছিল। সেক্ষেত্রে সকাল ১১টা নাগাদ রামলীলা ময়দান থেকে আর আর অ্যাভিনিউ পর্যন্ত একটি মিছিল রয়েছে। সেই মিছিলে প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষের জমায়েত হতে পারে। দুপুর ১টা নাগাদ আরও একটি মিছল রয়েছে, যেটি শিয়ালদা স্মার্ট বাজার থেকে শুরু হয়ে পৌঁছবে ওয়াই চ্যানেলে। সেই মিছিলে ১০০ থেকে ১৫০ মানুষের জমায়েত হতে পারে। দুপুর ২টোর সময় আরও একটি মিছিল রয়েছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে হগ স্ট্রিট পর্যন্ত। তাতেও পা মেলাবেন ১০০ থেকে ১৫০ মানুষ। আর বিকেল ৫টা নাগাদ আরও একটি মিছিল রয়েছে, যেটি এসপ্ল্যানেড থেকে শিয়ালদা স্মার্ট বাজার পর্যন্ত যাবে। সেই মিছিলে অংশ নিতে পারেন ৩৫০ থেকে ৪০০ মানুষ।
