kolkata

2 years ago

Weather Forcast: গরমের দহণজ্বালায় জ্বলছে তিলোত্তমা, ঘর্মাক্ত গরমের মধ্যে তাপমাত্রার পারদও ঊর্ধ্বমুখী

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১১ অক্টোবর : আগামী কিছু দিন মূলত শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। আর্দ্রতার অস্বস্তি ও গরমের দহণজ্বালাও বজায় থাকবে। ঘর্মাক্ত গরমের মধ্যে তাপমাত্রার পারদও উর্ধ্বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই। সকাল থেকেই রোদের দাপটে নাজেহাল অবস্থা হচ্ছে মানুষের, দুপুরে রাস্তায় বেরোনো আরও দুষ্কর হয়ে উঠছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বাতাসে জলীয় বাষ্প থাকায় কিছুটা আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে অবশ্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘণ্টায় পার্বত্য এলাকা এবং জলপাইগুড়ি ও কোচবিহারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস।

You might also like!