kolkata

2 years ago

Weather forecast: বর্ষাকালেও বৃষ্টির দেখা নেই কলকাতায়; চড়ছে তাপমাত্রার পারদ, স্বস্তির বৃষ্টিতেও বেহাল দশা উত্তরবঙ্গে

Kolkata Weather (Symbolic Picture)
Kolkata Weather (Symbolic Picture)

 

কলকাতা, ৪ জুলাই : নামেই বর্ষাকাল, অথচ বৃষ্টির দেখা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উল্টে গ্রীষ্মের মতো চড়ছে তাপমাত্রার পারদ। অনুভূত হচ্ছে ঘর্মাক্ত গরম। কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোনও কোনও জেলায় বৃষ্টি হলেও, তা হবে বিক্ষিপ্তভাবে অতি সামান্য। তাতে গরম থেকে রেহাই মিলবে না।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে গরম অনুভূত হয়েছে ভালোই, ছিল রোদের তেজও। দক্ষিণবঙ্গের এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, উত্তরবঙ্গে রয়েছে বর্ষণের সতর্কতা। স্বস্তির বৃষ্টিতেও বেহাল দশা উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলায় আগামী ৭ তারিখ পর্যন্ত অতি বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে।


You might also like!