
১৬ অক্টোবর, কলকাতাঃ আরব সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। তবে কি বাংলার উপর এর প্রভাব পড়তে পারে? আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের কোনও প্রভাব বাংলার উপর পড়বে না। পুজোতে সম্ভাবনা নেই ভারী বৃষ্টির। ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত মূলত থাকবে ঝলমলে আবহাওয়া। তবে নবমী এবং দশমী আবহাওয়ার রদবদলের সম্ভাবনা দেখা যেতে পারে। আবার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিরও সম্ভাবনা থাকছে।
