kolkata

2 years ago

Weather Forcast:ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই রাজ্যে

Weather Forecast
Weather Forecast

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যে বর্ষা এলেও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই। তবে বৃহস্পতিবারের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ।ফলে তার প্রভাবে আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণ ও উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশার কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা বৃহস্পতিবারের মধ্য়ে নিম্নচাপে রূপান্তরিত হবে। এর প্রভাবে ওড়িশা, ছত্তিশগড় সহ একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরাজ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আগামী ৫ দিনের মধ্যে তাপমাত্রার খুব একটা পরিবর্তন থাকবে না রাজ্যে। কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই। তবে রাজ্যে আদ্রতাজনিত অস্বস্তি থাকবে। যদিও দিনের তাপমাত্রা খুব একটা বেশি থাকবে না।

বৃহস্পতিবার সকালের দিকে কয়েকটি জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু একটানা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে।

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে ২৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

You might also like!