Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

SSC Case:রাজ্যের শিক্ষকদের 'যোগ্য' প্রমাণ দিতে নথি চাইল রাজ্যের শিক্ষা দফতর

state education department asked prove qualification
state education department asked prove qualification

 

কলকাতা : এসএসসির প্যানেল বাতিল নিয়ে বিতর্ক অব্যাহত। এর মধ্যেই রাজ্যের শিক্ষকদের ‘যোগ্য’ প্রমাণ দিতে নথি চাইল রাজ্যের শিক্ষা দফতর। 

রাজ্যে প্রায় ১ লাখ ৩০ হাজারের বেশি শিক্ষকের কাছে নথি যাচাইয়ের জন্য চাওয়া হয়েছে। এই মর্মে শিক্ষা দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নিয়োগ সংক্রান্ত একটি মামলার নির্দেশ অনুযায়ী শিক্ষা দফতর এই নির্দেশিকা দিয়েছে।

শিক্ষা দফতরের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৭ মের মধ্যে নথি জমা করতে হবে। এসএসসি-র শংসাপত্র, নিয়োগ পত্র, বর্তমান চাকরির প্রমাণ পত্র জমা করতে হবে। এসএসসি থেকে নিয়োগ পাওয়া শিক্ষক না হলে দিতে হবে অ্যাপ্রুভাল মেমো। এগুলি জমা করতে হবে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের কাছে। প্রধান শিক্ষকের কাছে এই সমস্ত নথির হার্ড কপি জমা দিতে বলা হয়েছে।

প্রধান শিক্ষক মারফত সেই সমস্ত নথি ডিআই-দের কাছে জমা পড়বে। এরপর শিক্ষা দফতরের তরফে একটি নির্দিষ্ট পোর্টাল লিঙ্ক দেওয়া হয়েছে। আইওএমএস নামে একটি পোর্টাল লগ ইন করতে হবে। সেখানে এসএসসি ডেটা সাবমিশন মেনুতে ক্লিক করতে হবে। সেখানেই সমস্ত তথ্য বা নথি জমা করতে হবে।

You might also like!