Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Calcutta High Court: টেটের কারণে গীতাপাঠ কর্মসূচীর সমস্যা! হাইকোর্টের দ্বারস্থ দিলীপ

Dilip Ghosh (File Picture)
Dilip Ghosh (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে বসছে গীতাপাঠের আসর। এই কর্মসূচি অখিল ভারতীয় সংস্কৃত পরিষদসহ একাধিক ধর্মীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত হতে চলেছে। আয়োজকদের দাবি, সেদিন লক্ষাধিক মানুষ একসঙ্গে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠ করবেন। আর ওই নির্দিষ্ট দিনেই টেট পরীক্ষা। গোটা রাজ্যজুড়ে লাখ লাখ পরীক্ষার্থী টেট পরীক্ষা দেবেন। ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচির জন্য পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে। সেই কারণে এবার পরীক্ষা পিছিয়ে যাওয়ার আবেদন জানিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্ট।

২৪ ডিসেম্বর হতে চলা টেট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করে দিলীপের আইনজীবী পার্থ ঘোষ। আবেদনকারীর দাবি, প্রধানমন্ত্রী শহরে এলে যানজটের জন্য সমস্যার মধ্যে পড়তে পারেন টেট পরীক্ষার্থীরা। সেই কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়েছে। মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। দ্রুত এই মামলার শুনানি হবে। আদালত তাতে কী রায় দেয় সেটাই এখন দেখার।

You might also like!