Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

kolkata

2 days ago

Dilip Ghosh: এবারের লক্ষ্য গতবারের তুলনায় বেশি ভোটে জয়লাভ করা, দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ১৭ মার্চ : পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে দলের জয় নিয়ে প্রবল আশাবাদী বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি দাবি করে বলেছেন, এবারের লক্ষ্য গতবারের তুলনায় বেশি ভোটে জয়লাভ করা। আসন্ন বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর কেন্দ্রের প্রার্থী হয়েছেন দিলীপ, দল তাঁর ওপর ভরসা রাখায় কৃতজ্ঞতা জানিয়েছেন বর্ষীয়ান এই নেতা।

মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "দলের মনে হয়েছে আমাকে প্রার্থী করা উচিত, তাই তাঁরা এই ঘোষণা করেছে। দলের কর্মী হিসেবে আমাদের তা মেনে চলতে হবে এবং নির্বাচনে জয়লাভ করতে হবে। আমাদের লক্ষ্য হলো, গতবার বিজেপি যত ভোট পেয়েছিল, তার চেয়েও বেশি ভোট পেয়ে জয়ী হওয়া।" উল্লেখ্য, সোমবারই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি।

You might also like!