kolkata

2 years ago

Madhyamik Exam 2023: বিজ্ঞপ্তি দিয়ে রিভিউ এবং স্ক্রুটিনির দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

West Bengal Board of Secondary Education (Symbolic Picture)
West Bengal Board of Secondary Education (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   কোনও পরীক্ষার্থী যদি পরীক্ষায় প্রাপ্ত নম্বর পেয়ে সন্তুষ্ট না হন, তা হলে প্রতি বছরের মতো রিভিউ এবং স্ক্রুটিনির সুযোগ দেওয়া  হয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। উল্লেখ্য এবছর ও এই প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় তথ্য এক নির্দেশিকায় জানিয়েছে পর্ষদ  , আগামী জুন মাসে অনলাইনে রিভিউয়ের জন্য আবেদন করতে পারবেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। 

বিজ্ঞপ্তি জানানো হয়েছে, ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা অনলাইনে পোস্ট পাবলিকেশন রিভিউ (পিপিআর) এবং পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (পিপিএস) প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। আগামী শুক্রবার ৯ জুন বেলা ১১টা থেকে শুরু করে ১৫ জুন রাত ১২টা পর্যন্ত অনলাইনে এই আবেদন করা যাবে। এই নির্দিষ্ট সময়ের পর আর আবেদনের সুযোগ থাকবে না ছাত্রছাত্রীদের কাছে। আবেদনের জন্য একটি পোর্টালের ঠিকানাও দেওয়া হয়েছে। যেখানে গিয়ে আবেদনকারীরা তাঁদের আবেদন দাখিল করতে পারবেন।বিজ্ঞপ্তি জানানো হয়েছে, ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা অনলাইনে পোস্ট পাবলিকেশন রিভিউ (পিপিআর) এবং পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (পিপিএস) প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। আগামী শুক্রবার ৯ জুন বেলা ১১টা থেকে শুরু করে ১৫ জুন রাত ১২টা পর্যন্ত অনলাইনে এই আবেদন করা যাবে। এই নির্দিষ্ট সময়ের পর আর আবেদনের সুযোগ থাকবে না ছাত্রছাত্রীদের কাছে। আবেদনের জন্য একটি পোর্টালের ঠিকানাও দেওয়া হয়েছে। যেখানে গিয়ে আবেদনকারীরা তাঁদের আবেদন দাখিল করতে পারবেন। 

উল্লেখ্য, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী বছর লোকসভা নির্বাচন থাকায় মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এনেছে মধ্যশিক্ষা পর্ষদ।

You might also like!