kolkata

2 years ago

Thakurnagar 'attempt to desecrate', Tathagata, TarunJyoti: ঠাকুরনগর 'অপবিত্র করার অপচেষ্টা', প্রতিবাদ তথাগত, তরুণজ্যোতির

Thakurnagar 'attempt to desecrate', protests Tathagata, Tarunjyoti
Thakurnagar 'attempt to desecrate', protests Tathagata, Tarunjyoti

 

কলকাতা, ১২ জুন: ঠাকুরনগরের মহামন্দির ‘অপবিত্র করার অপচেষ্টা’র প্রতিবাদ জানালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। সোমবার তিনি টুইটারে লিখেছেন, “হরিচাঁদ গুরুচাঁদ প্রমথরঞ্জন ঠাকুরের পরম্পরা সগর্বে বহন করছেন তাঁদের উত্তরসূরী শান্তনু ঠাকুর। ঠাকুরনগরের মতুয়া মহামন্দির অপবিত্র করার অপচেষ্টার বিরুদ্ধে তাঁর সাহসী প্রতিবাদের জন্য তাঁকে অভিনন্দন জানাই।” ভারতীয় যুব জনতা মোর্চার রাজ্য সহ সভাপতি তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি টুইটারে এ দিন লিখেছেন, “মন্দিরে চোর ডাকাতের কি কাজ? ওটা ঠাকুরবাড়ি, কালীঘাটের চোরগুলোর পাঠশালা না। ভাইপো যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত ভালো। অপর টুইটে তরুণজ্যোতি লিখেছেন, “ঠাকুর হরিচাঁদ-গুরুচাঁদের নামে জয়ধ্বনি না দিয়ে ভাইপোকে তুষ্ট করতে পবিত্র মতুয়া মাটিতে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে? ছিঃ! ঠাকুর বাড়িতে আজকে রাজনীতির মঞ্চ বানিয়ে ফেললো তৃণমূল। আগামী পঞ্চায়েত নির্বাচনে এর জবাব মানুষ দেবে।” প্রসঙ্গত, রবিবার ঠাকুরনগরে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল ঠাকুরনগরে। তিনি চলে যাওয়ার পরে সেই অশান্তির আঁচ এসে পড়ল একেবারে গাইঘাটার চাঁদপাড়া হাসপাতালে। সেই অশান্তির জেরে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া সহ কয়েকজন জখম হন ।


You might also like!