
কলকাতা, ২৭ অক্টোবর: ভিন রাজ্যে বাঙালির অবস্থান নিয়ে শুক্রবার এক্স হ্যাণ্ডেলে ব্যঙ্গ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।প্রবাল ঘোষ নামে এক ব্যক্তি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “বাংলা সহায়তা কেন্দ্র নামে একটি নির্দিষ্ট অফিস থেকে বাংলার সব ধরনের সরকারি পরিষেবা এখন এক জানালাতে পাওয়া যায়। এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি। বার্তাটি সকল পূজা মন্ডপে ছড়িয়ে দেওয়া হয়েছে। আপনিও এই বার্তাটি গণমাধ্যমের মাধ্যমে ছড়িয়ে দিন।” প্রতিক্রিয়ায় তথাগতবাবু লিখেছেন, “বদলে গেছে তো বটেই। আগে বাঙালিরা প্রবাসে গিয়ে white collar কাজ করতেন। আর এখন গুজরাট থেকে হরিয়ানা থেকে কেরালা বাঙালি পরিযায়ী শ্রমিক দেখা যায় যারা ঘর মোছার মতো কাজ করে। তাদের সংখ্যা বোঝা গিয়েছিল কোভিড-এর সময়। পশ্চিমবঙ্গ সরকারের পাঠানো ভুয়ো পরিসংখ্যান কেউ বিশ্বাস করে না।”
