kolkata

2 years ago

Suvendu Adhikari: কমিশনের বিরুদ্ধে ফের হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৬০০০ বুথে পুনর্নির্বাচন চাওয়া হয়েছিল। কিন্তু কমিশন পদক্ষেপ করেনি। এই অভিযোগে গণনার দিনই আদালতের দ্বারস্ত রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাই কোর্টে কমিশনের বিরুদ্ধে নালিশ করেছেন বিজেপি বিধায়ক। শুভেন্দু অধিকারীর মামলা গ্রহণ করেছেন হাই কোর্টের প্রধান বিচারপতি। বুধবার মামলার শুনানি।

রবিবার রাতে নির্বাচন কমিশন ৬৯৬টি বুথে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করেন। সোমবার কেন্দ্রীয় বাহিনীর পাহারায় পুনর্নির্বাচন হয়। মঙ্গলবার সকালে একাধিক আসনে এগিয়ে শাসকদল তৃণমূল। এরই মধ্যে কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে ফের আদালতের দ্বারস্থ রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ছবি দেখিয়ে কমিশনকে প্রমাণ দেওয়া হয়েছিল। কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি কমিশন।


You might also like!