kolkata

3 years ago

Suvendu Adhikari : নিম্নমানের, নিম্নরুচির রাজনীতিবিদ' মমতাকে শুভেন্দুর আক্রমণ

Suvendu -Mamata
Suvendu -Mamata

 

কলকাতা, ৩০ ডিসেম্বর  : শুক্রবার রেল-মানচিত্রে গুরুত্বপূর্ণ অবস্থান করে নেওয়ার মঞ্চ হয়ে উঠল রাজনৈতিক রেষারেষির জায়গা। হাওড়া স্টেশনে বন্দে ভারতের উদ্বোধনের অনুষ্ঠানে পৌঁছতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে উল্টোদিকে প্ল্যাটফর্ম থেকে উড়ে আসে জয় শ্রীরাম স্লোগান। যা নিয়ে দৃশ্যতই প্রচণ্ড ক্ষুব্ধ হন তিনি। শুরু হয় তীব্র রাজনৈতিক চাপানউতোর। মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারীর কটাক্ষ, 'নিম্নমানের, নিম্নরুচির এক রাজনীতিক। দুর্ভাগ্যবশত যাঁকে আমি সহ ৪০ হাজার লোক খেটে মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম। ওঁকে আমি প্রাক্তন করেই ছাড়ব। একরম ঘটনা আরও হবে, যেটা ওঁকে পরে ঘরে বসে দেখতে হবে। একইরকমভাবে নাটক আগেও করেছিলেন। আসলে নন্দীগ্রামে আমার কাছে হারটা ভুলতে পারেননি। যতদিন রাজনীতি করবেন এই হারটা মাথায় নিয়েই থাকতে হবে।'

প্রসঙ্গত, এদিন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সিভি আনন্দ বোস পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও মঞ্চে না উঠে পাশে আমলাদের সঙ্গে বসে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।


You might also like!