
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রতিদিনই বেপরোয়া গতি ও অবাধ্য চালকের কারনে শহর কলকাতায় বলি হয় একাধক প্রানের। এবার তাতেই রাশ টানতে রাস্তায় গতি মাপার ক্যামেরা বসানোর প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যাতে অতিরিক্ত গতি কিংবা ট্র্যাফিকআইন লঙ্ঘন করলে অভিযুক্ত চালককে স্বয়ংক্রিয় ভাবে জরিমানা করা যায়।
ইতি মধ্যেই, বহু গুরুত্বপূর্ণ মোড়ে এই ধরনের ক্যামেরা বসানো রয়েছে। ই এম বাইপাসের মতো রাস্তাতেও বসেছে এমন ক্যামেরা। ওই সব রাস্তায় চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালালে কিংবা অন্য কোনও ট্র্যাফিক আইন ভাঙলে সেই ছবি ক্যামেরায় ধরা পড়ে এবং চালকের কাছে জরিমানার বার্তা পৌঁছে যায়।
এনকেডিএ সূত্রের খবর, বিশ্ব বাংলা গেট থেকে অ্যাকশন এরিয়া-৩ এর মধ্যে কয়েকটিক্যামেরা পরীক্ষামূলক ভাবে বসানো হয়েছে। যদিও ঠিক কবে থেকে এই ব্যবস্থা চালু হবে, তা নিয়ে পুলিশ কিংবা এনকেডিএ নির্দিষ্ট ভাবে কিছু জানাতে পারেনি।
উল্লেখ্য, নিউ টাউনের বিশ্ব বাংলা সরণিতে রাতে এবং ভোরে বেপরোয়া গতিতে গাড়িচলাচল করে। অভিযোগ, কমবয়সিরা গাড়ি কিংবা বাইক নিয়ে ‘রেস’ও করে থাকেন। সম্প্রতি ওই রাস্তায় তিনটি গাড়ি নিজেদের মধ্যে প্রতিযোগিতা করার সময়ে একটির ধাক্কায় এক বাইকচালক-সহ তিন জনগুরুতর জখম হন। এছাড়াও বেপরোয়া গতির বলি খবর মেলে নিত্য দিন, এখন দেখার এনকেডিএ-র এই উদ্যোগের ফলে সুরাহা মেলে কী না?
