kolkata

2 years ago

Weather Forecast:কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাত চলবে, ওঠানামা করবে তাপমাত্রার পারদ

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ৯ আগস্ট : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত বৃষ্টিপাত চলবে, তবে হালকা থেকে মাঝারি। কলকাতার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের হাওড়া, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ ও দুই দিনাজপুরে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণ ও উত্তর দুই বঙ্গেই এমনই বৃষ্টিপাত চলবে। এই সময়ে ওঠানামা করবে তাপমাত্রার পারদও, কখনও বাড়তে পারে আবার কখনও কমবে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। কলকাতায় বৃষ্টি সেভাবে ভারী ও একনাগাড়ে না হওয়ায় ফের অনুভূত হচ্ছে হালকা গরম।


You might also like!