kolkata

2 years ago

Shuvendu went to the High Court to get permission :নন্দীগ্রামে সভার অনুমতি পেতে হাই কোর্টে গেলেন শুভেন্দু

Shuvendu went to the High Court to get permission
Shuvendu went to the High Court to get permission

 

কলকাতা, ৮ জুন  : আগামী ১৬ জুন নন্দীগ্রামে মিছিল নিয়ে আদালতের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওইদিন মিছিল শেষে সমাবেশ করারও কথা রয়েছে শুভেন্দুর।

অভিযোগ, নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করা হলেও এখনও পর্যন্ত জেলা প্রশাসন সেই মিছিল ও সভার অনুমতি দেয়নি। এই কারণেই বৃহস্পতিবার আদালতের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলনেতা। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। শুক্রবারই শুনানির সম্ভাবনা রয়েছে।

বিধাসভা কেন্দ্রে জয়ী হয়ে তিনি রাজ্যের বিধায়ক, সেই নন্দীগ্রামেই সভা করার অনুমতি পাচ্ছেন না শুভেন্দু অধিকারী। এমনই অভিযোগ নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা। শুভেন্দুবাবুর দলীয় কর্মসূচিতে সরকারের অনুমতি না দেওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও শুভেন্দু বেশ কয়েক বার আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই একই অভিযোগ নিয়ে। বিচারপতি মান্থার এজলাসেও উঠেছিল সেই মামলা। তবে সেই মিছিলের কোনওটির সময় ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার অব্যবহিত পরে। কোনওটি ছিল একই এলাকায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার কাছাকাছি সময়ে। রাজনৈতিক কর্মসূচিতে সরকারের অনুমতি না দেওয়া প্রসঙ্গে সেই সময় কয়েক দফা নির্দেশও দিয়েছিলেন বিচারপতি।

এ বার শুভেন্দুবাবু যে কর্মসূচির জন্য আবেদন করেছেন, সেটি আগামী ১৬ জুন নন্দীগ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই দিন নন্দীগ্রামের বিজেপি কার্যালয় থেকে শুরু করে জানকীনাথ মন্দির পর্যন্ত মিছিল করার পরিকল্পনা রয়েছে শুভেন্দুর। হাই কোর্টে শুভেন্দুবাবুর আর্জি, তাঁকে ওই দিনে ওই পথে মিছিল করার অনুমতি দেওয়া হোক।

আদালতে বিরোধী দলনেতা জানিয়েছেন, ১৬ জুন ওই মিছিলের বিশদ জানিয়েই অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল প্রশাসনের কাছে। কিন্তু প্রশাসনের তরফে সেই আবেদনের কোনও উত্তর দেওয়া হয়নি। বিজেপি নেতা জানিয়েছেন, মিছিলের সাত দিন আগেও জবাব না পাওয়ায় শেষ মুহূর্তে ওই কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই আদালত বিষয়টি দেখুক। শুভেন্দুর এই আর্জির শুনানি শুক্রবার হতে পারে বলে আদালত সূত্রের খবর।

You might also like!