Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

2 years ago

Shahjahan: সিবিআই হেফাজতে প্রথম রাতেই ঘুম উড়েছে শাহজাহানের

Shahjahan (File Picture)
Shahjahan (File Picture)

 

কলকাতা, ৭ মার্চ: সন্দেশখালির শেখ শাহজাহান আপাতত সিবিআই হেফাজতে। রাত ৯টা ২২ মিনিট নাগাদ তাঁকে নিয়ে গোয়েন্দা আধিকারিকরা পৌঁছন নিজাম প্যালেসে। ৫৫ দিন ‘লুকিয়ে’ থাকার পর বুধবার সিবিআই হেফাজতে প্রথম রাতেই ঘুম উড়েছে শাহজাহানের।

সিবিআই সূত্রে খবর, বুধবার জোকা ইএসআই হাসপাতাল থেকে ফেরার পর রাত্রিবেলাই ঘণ্টা দু’য়েক জেরা করা হয় শাহজাহানকে। চিকিৎসকদের পরামর্শ মেনেই রাতে ভাত,ডাল,সবজি খেতে দেওয়া হয়েছে। হালকা খাবার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। আরও জানা গিয়েছে, নিজাম প্যালেসে যে ঘরে পার্থ,অনুব্রত রাত কাটিয়েছেন সেই ঘরেই রাখা হয়েছে শাহাজানকে। রাতেও সিআরপিএফ প্রহরা ছিল শাহজানের ঘরের বাইরে। ঘুমানোর সুযোগ দেওয়া হলেও নাকি ঘুম উড়েছে সন্দেশখালির ‘বাঘের’।

সূত্রের খবর, এরপর বৃহস্পতিবার সকালে দেওয়া হয়েছে চা-বিস্কুট। যদিও, ব্রেকফাস্টেই তিনি ভাত খেতে আবদার করেছেন বলে খবর। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে সকালে দেওয়া হবে রুটি,সবজি। এরপর সকাল ১১টা থেকে শুরু হবে জেরা পর্ব বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে।

You might also like!