kolkata

2 years ago

SFI clashed with the police: যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় পথে নেমে পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধে এসএফআই

SFI workers, supporters trying to break the barricade
SFI workers, supporters trying to break the barricade

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে মেন রোডে অবস্থান বিক্ষোভে বসে এসএফআই। পুলিশ তাদের আটকানোর চেষ্টা করলে ধুন্ধুমার বেঁধে যায়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় এসএফআই কর্মী, সমর্থকরা।ঢাকুরিয়া থেকে যাদবপুর এইট-বি স্ট্যান্ড পর্যন্ত বৃহস্পতিবার মিছিল করে এসএফআই। পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। ছড়ায় উত্তেজনা। পাল্টা ব়্যাগিং বন্ধের দাবিতে যে মিছিল তাতে কেন বাধা? এরপর রাস্তায় বসে পড়েন পড়ুয়ারা। ব্যারিকেড ভেঙে ফেলে এগিয়ে যায় এসএফআই কর্মী, সমর্থকরা।

এসএফআই-র দাবি,শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানকেই ব়্যাগিং মুক্ত করার দাবিতেই এই প্রতিবাদ মিছিল। অন্যদিকে এদিন যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখায় ডিএসও। আবার মেডিক্যাল কলেজেও অ্যান্টি র‍্যাগিং র‍্যালিতে যোগ দেন ডাক্তারি পড়ুয়ারা।

You might also like!