kolkata

2 years ago

Jadavpur University Student Death:ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী সৌরভ চৌধুরী

Saurabh Chowdhury, the former of Jadavpur, was arrested in connection with the student's death
Saurabh Chowdhury, the former of Jadavpur, was arrested in connection with the student's death

 

কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় নয়া মোড়। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরীকে দফায় দফায় জেরার পরই তাঁকে গ্রেফতার করা হল বলেই জানান গোয়েন্দা প্রধান শঙ্খশুভ্র চক্রবর্তী।

এমএসসি স্নাতোকত্তরের ছাত্র ছিলেন তিনি। স্বপ্নদীপের পরিবারের দায়ের করা অভিযোগে সৌরভের নাম ছিল। আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কিছুদিন আগেই স্নাতকোত্তর পাশ করেছেন সৌরভ। কিন্তু, এখনও থাকতেন মেন হস্টেলেই। বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়।

এদিকে গ্রাম থেকে শহরে এসে প্রথমে ছাত্রাবাসে থাকার সুযোগ পাননি বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ। কিন্তু, কী করে হস্টেলে থাকা যায় সেই খোঁজ করছিলেন। সূত্রের খবর, গত ৩ তারিখে চায়ের দোকানে সৌরভের সঙ্গে পরিচয় হয় স্বপ্নদীপের বাবার।

তখনই সৌরভ জানায় যতদিন পাকাপাকিভাবে ঘর পাচ্ছে না ততদিন চাইলে মূল আবাসনে অতিথি হয়ে থাকতে পারে স্বপ্নদীপ। তারপরই ১০৪ নম্বর রুমের পড়ুয়া মনোতোষের অতিথি হিসাবে ৬৮ নম্বর কক্ষে থাকার ব্যবস্থা হয় স্বপ্নদীপের। বুধবার রাতে এখানেই এ-১ ব্লকের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয় বগুলার স্বপ্নদীপের।


You might also like!