Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

kolkata

1 year ago

Sandeshkhali News:ফের অশান্ত সন্দেশখালি,পুলিশ অত্যাচার রুখতে লাঠি-ঝাঁটা হাতে 'রাতপাহারা' মহিলাদের

Sandeshkhali Incident
Sandeshkhali Incident

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাতে গ্রামে 'পুলিশি অত‍্যাচার' ঠেকাতে এবার এক ভিন্ন আন্দোলন শুরু হল সন্দেশখালিতে ৷ ঝাঁটা, লাঠি হাতে নিয়ে 'রাতপাহারা' দেওয়ার কাজ শুরু করলেন বেড়মজুর গ্রামের মহিলারা ৷ উদ্দেশ্য একটাইকিছুতেই পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের গ্রামে ঢুকতে দেওয়া যাবে না, হুঙ্কার দিচ্ছেন তাঁরা। সোমবারের পর মঙ্গলবার রাতেও একইভাবে গ্রামের রাস্তায় পাহারা দিয়েছেন মহিলারা।

মঙ্গলবারও সন্দেশখালির বেড়মজুরে বটতলা এলাকায় ঝাঁটা হাতে রাত জাগেন মহিলারা। গ্রামের মহিলাদের বক্তব্য, ‘পুলিশ আমাদের কোনও নিরাপত্তা দিতে পারছে না। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছে।’ শুধু তাই নয়, পুলিশের ভয়ে গোটা বেড়মজুর গ্রাম এখন পুরুষশূন্য বলে দাবি মহিলাদের। 

ঘটনার সূত্রপাত গত রবিবার। ওইদিন পরপর ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল সন্দেশখালি। তৃণমূল কর্মীকে বাড়ি থেকে টেনে এনে বেধড়ক মারধর করেন গ্রামের মহিলারা। সেই ঘটনায় এক বিজেপি কর্মী গ্রেফতার হন। তারপর থানা ঘেরাও করেছিলেন গ্রামের মহিলাদের একাংশ।

সোমবার ভোট শেষের পর বিকেলে সেই গ্রেফতারির প্রতিবাদেই পথে নামেন সন্দেশখালির মহিলারা। এদিন দুপুর থেকে সন্দেশখালির পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিকেলের পরই ব্যাপকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার রাত থেকে গ্রামে পাহারা দিচ্ছেন মহিলারা। তাঁদের অভিযোগ, পুলিশ রাতে কোনও অভিযোগ ছাড়াই গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। পুলিশের ভয়ে পুরুষেরা গ্রামে থাকতে পারছেন না।

সন্দেশখালির মহিলাদের তৃণমূলের প্রধানের বিরুদ্ধে অভিযোগ, "গ্রামের বিজেপি কর্মীদের খুন, মাথা কেটে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।" এদিকে সন্ত্রস্ত সন্দেশখালিতে ভোটের আগে মঙ্গলবার থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। 

সম্প্রতি সন্দেশখালির ঘটনায় চারজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ। এলাকার বিজেপি কর্মী সমর্থকদের দাবি, ধৃত এই চারজন বিজেপি কর্মী গোলমালের ঘটনার সঙ্গে যুক্ত নয়। তৃণমূল পরিকল্পনা করিয়ে পুলিশকে দিয়ে তাদের গ্রেফতার করিয়েছে! সেই কারণেই  সন্দেশখালির বেড়মজুরের কাঠপোল বাজারে গত সোমবার পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বাঁধে।  

বিগত কয়েক মাস ধরে শিরোনামে সন্দেশখালি। প্রায় প্রতিদিনই সন্দেশখালিকে কেন্দ্র করে নতুন তথ্য, নতুন অভিযোগ উঠে আসছে। সম্প্রতি সন্দেশখালির একের পর এক ভিডিও ভাইরাল ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। 


You might also like!