kolkata

2 years ago

Rail Blockade: ক্যান্টনমেন্টে রেল অবরোধ, অফিস টাইমে নাকাল যাত্রীরা

Rail Blockade
Rail Blockade

 

কলকাতা, ৬ অক্টোবর  : শিয়ালদহ-বারাসত শাখায় ফের যাত্রী ভোগান্তি। শুক্রবার বেলা বাড়তেই দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রেল অবরোধ শুরু হয়। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা জেশপ কারখানা খোলার দাবিতে শুক্রবার রেল অবরোধ কর্মসূচি চালাচ্ছেন আইএনটিটিইউসি পরিচালিত শ্রমিক সংগঠনের নেতৃত্ব। বেলা ১১টা ১০ মিনিট থেকে চলে রেল অবরোধ কর্মসূচি।

দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের কাছেই রেল লাইনের উপর বসে পড়েন বিক্ষোভকারীরা।বেশ কিছু লোকাল ট্রেন আটকে থাকে।

দমদম ক্যান্টনমেন্টে এই রেল অবরোধের কারণে চরম ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা। বনগাঁ, গোবরডাঙা, হাবরা, দত্তপুকুর, বারাসত, বসিরহাট, হাসনাবাদ, মধ্যমগ্রামের মতো স্টেশনগুলি থেকে প্রচুর যাত্রী সকালে ট্রেনে চেপে শহরে আসেন রুজি-রুটির টানে। কেউ শিয়ালদহ স্টেশন হয়ে, কেউ বিধাননগর হয়ে, কেউ দমদম জংশন হয়ে নিজেদের কর্মক্ষেত্রে যান। সকাল বেলা হঠাৎ করে এই রেল অবরোধের ফলে নাজেহাল অবস্থা রেলযাত্রীদের।

বেশ কিছু ট্রেন পর পর দাঁড়িয়ে পড়ে স্টেশনে। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন রেল লাইনের উপর সংগঠনের ঝান্ডা, ব্যানার নিয়ে বিক্ষোভ দেখান অবরোধকারীরা। দাবি, অবিলম্বে জেশপের বন্ধ হয়ে যাওয়া কারখানা খুলতে হবে।


You might also like!