kolkata

2 years ago

Puja Marketing in kolkata: বৃষ্টি মাথায় নিয়েই চলছে পুজোর কেনাকাটা, প্রস্তুতিতেও বিঘ্ন ঘটাচ্ছে ধারাপাত

Pujo Market (File Picture)
Pujo Market (File Picture)

 

কলকাতা, ৩ অক্টোবর : পুজোর আর মাত্র বাকি কয়েকটা দিন। তারই মধ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পছন্দসই পোশাক শুধু নয় তার সঙ্গে চাই ম্যাচিং গয়না, ব্যাগ, জুতো। হাতিবাগান থেকে গড়িয়াহাট চত্ত্বরে এই সময় পা ফেলার জায়গা থাকে না। কিন্তু এ বছর বাধ সেধেছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতায়। যদিও হুজুগে বাঙালি এসবের ধার ধারেন না। বৃষ্টি মাথায় নিয়ে দেখেশুনে কেনাকাটা সারছেন উৎসবপ্রিয় বাঙালি।

এদিকে, পুজো আসতে আর কয়েক দিন মাত্র বাকি। মহালয়ার আগেই সেরে ফেলতে হবে সিংহভাগ মণ্ডপের কাজ। কিন্তু সংশয় তৈরি হয়েছে কাজ শেষ হওয়া নিয়ে। নিম্নচাপের জেরে বৃষ্টি, আর তাতেই থমকে কাজ। কর্মকর্তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। বৃষ্টির জন্য থমকে যাচ্ছে প্যান্ডেল তৈরির কাজ। কুমোরটুলিতে একই অবস্থা।


You might also like!