kolkata

2 years ago

Upper Primery Candidate: পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি, অধরাই রইল 'দাবি

The protestors clashed with Police (Collected)
The protestors clashed with Police (Collected)

 

কলকাতা, ১১ অক্টোবর  : পুজোর আগেও অধরাই হয়ে রইল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের 'দাবি।' প্রতিবাদে নেমে ফের পুলিশি বাধার মুখে পড়তে হয় চাকরি প্রার্থীদের। পুলিশ বাধা দিলে আন্দোলনকারীদের সঙ্গে শেষ অবধি ধস্তাধস্তির আকার নেয়। চাকরিপ্রার্থীদের চেনে-হিঁচড়ে সরিয়ে দেয় পুলিশ।

দিনের পর দিন প্রতিবাদে নেমে কার্যতই লক্ষ্য পৌছনোর আগেই পড়তে হচ্ছে বাধার মুখে। মূলত বুধবারেও সল্টলেক করুণাময়ীতে প্রতিবাদে নামে ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। পুজোর আগেই কাউন্সেলিং ও নিয়োগের দাবিতে এই বিক্ষোভ-আন্দোলন। তবে বদলাল না অবস্থা। এদিন

বিক্ষোভকারী ২০১৬-র উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের দাবি, ২০১৬ থেকে চলতি বছর পর্যন্ত তিন-তিনবার নিয়োগের প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ হাজার ৩৪৯ জনের মধ্যে ১৩ হাজার ৩৩৪ জনের মেধা তালিকায় থাকলেও, একজনেরও নিয়োগ হয়নি বলে চাকরিপ্রার্থীদের অভিযোগ।


You might also like!