Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Jadavpur University Student Death: মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে নবান্নে যাচ্ছেন যাদবপুরের মৃত ছাত্রের বাবা-মা

Ramprasad Kundu is the father of the dead student of Jadavpur University
Ramprasad Kundu is the father of the dead student of Jadavpur University

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে নবান্নে যাচ্ছেন যাদবপুরের মৃত ছাত্রের বাবা-মা। ওই ছাত্রের পরিবারের তরফে মুখ্যমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী সোমবার সময় দিয়েছেন বলে খবর নবান্ন সূত্রে।

গত ৯ অগস্ট তিনি হস্টেলের এ২ ব্লকের তিন তলার বারান্দা থেকে নীচে পড়ে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষে (স্নাতক) ভর্তি হওয়া ঐ ছাত্র, পরের দিন ভোরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় অভিযোগ উঠেছে, ছাত্রটি র‌্যাগিংয়ের শিকার হয়েছিলেন। সেই রাতে তাঁর উপর অত্যাচার করা হয়েছিল বলে অভিযোগ। তবে তিনি নিজে ঝাঁপ দেন, না ঠেলে ফেলে দেওয়া হয়, না কি তিনি বারান্দা থেকে কোনও ভাবে পড়ে যান, তা স্পষ্ট নয় এখনও।

ছাত্রকে উদ্ধার করার সময় কোনও পোশাক তাঁর পরনে ছিল না বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্র মিলিয়ে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য এদের মধ্যে জয়দীপ ঘোষ নামের এক ছাত্রের বিরুদ্ধে পুলিশকে আটকানোর অভিযোগ ছিল। তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

ঘটনার পর থেকেই পুত্রের মৃত্যুর বিচার চেয়েছেন ছাত্রের বাবা রামপ্রসাদ কুণ্ডু। তাঁদের বাড়িতে পুলিশ গিয়েছিল। গিয়েছিল রাজ্য শিশু সুরক্ষা কমিশনের দলও। এ বার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে পুত্রের মৃত্যুর তদন্তের বিষয়ে কথা বলবেন রামপ্রসাদ এবং তাঁর স্ত্রী। 

You might also like!