kolkata

2 years ago

Weather Forecast of kolkata and bengal: বর্ষার প্রতীক্ষায় প্রহর গুনছে উত্তরবঙ্গ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

Heavy Rainfall (Symbolic Picture)
Heavy Rainfall (Symbolic Picture)

 

কলকাতা, ১২ জুন : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কিছু দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হলেও অস্বস্তি বজায় থাকবে তিলোত্তমা ও লাগোয়া জেলাগুলিতে। গরমের দাপট থাকতে পারে পশ্চিমের জেলাগুলিতেও। এদিকে, উত্তরবঙ্গে বর্ষার আগমণ এখন শুধুই সময়ের অপেক্ষা। আবহাওয়া প্রতিকূল হলে ২৪ ঘন্টার মধ্যেই বর্ষা প্রবেশ করবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে আগামী এক সপ্তাহের মধ্যেই।

সোমবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। আবহাওয়া ছিল মনোরমই। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত শুষ্ক ও আর্দ্রতাজনিত আবহাওয়া থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, অলিপুরদুয়ার ও কালিম্পঙ-এ আগামী কিছুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


You might also like!