kolkata

2 years ago

Kolkata International Airport: কলকাতা বিমানবন্দর থেকে এবার মিলবে রাত্রিকালীন বাস পরিষেবা!

Kolktata International Airport Bus Service (Symbolic Picture)
Kolktata International Airport Bus Service (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার যাত্রীরা পেতে চলেছেন আরও এক নয়া পরিষেবা। কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি হাওড়া, টালিগঞ্জ, শিয়ালদা যাওয়ার জন্য বাস পরিষেবা চালু করা হল। যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই নতুন এই রাত্রিকালীন বাস পরিষেবা শুরু হতে চলেছে। 

রাত ১০:০০ নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি হাওড়া, রাত ১১ টায় বিমানবন্দর থেকে টালিগঞ্জ এবং রাত ১২:০০ বিমানবন্দর থেকে শিয়ালদা ভায়া হাওড়া বাস পরিষেবা চালু হল। সোমবার নতুন বাস পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএস বিশপ সরকার, এসিপি এয়ারপোর্ট সুরজিৎ দে, এনএসসিবিআই থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ বন্ধু দে সহ অন্যান্যরা।

নতুন বাস পরিষেবা চালু হওয়ায় ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে ট্যাক্সিচালকের বচসা অনেকটাই কমবে বলে মনে করছে পুলিশ। প্রসঙ্গত, বিমানবন্দরে আগত যাত্রীদের সঙ্গে ট্যাক্সিচলকদের ভাড়া নিয়ে বাগবিতণ্ডা নিত্যদিনের ঘটনা। এবার সেই সমস্যা থেকে যাত্রীরা অনেকটাই মুক্তি পাবেন বলে আশাবাদী পুলিশ।

You might also like!